[ দেশজুড়ে ]
বৃষ্টিতে একা পেয়ে সর্বনাশ, থানায় মামলা
অভিযুক্ত লিমন
মাদারীপুরের কালকিনিতে বৃষ্টিতে ঘরে একা পেয়ে বাকপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।
রোববার রাতে কালকিনি থানায় মামলাটি করা হয়। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত লিমন আকন। ২২ বছর বয়সী আকন আলীপুর গ্রামের হেলাল আকনের ছেলে।
ভুক্তভোগীর স্বজনরা জানান, রোববার দুপুরে বৃষ্টির সময় বাকপ্রতিবন্ধীর ঘরে আশ্রয় নেন লিমন। এ সময় ঘরে কেউ না থাকায় বাকপ্রতিবন্ধীকে জাপটে ধরে জামাকাপড় ছিঁড়ে ধর্ষণ করেন তিনি। পরে আশপাশের লোকজন আসায় তিনি পালিয়ে যান। মেয়েটিকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়।
.png)
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হাসান বলেন, এ ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা। অভিযুক্ত লিমনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!