ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেয়ের মুখে ধর্ষণের কথা শুনে লুটিয়ে পড়লেন বাবা, তৎক্ষণাৎ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ২২:৪১, ১৮ জুলাই ২০২২
মেয়ের মুখে ধর্ষণের কথা শুনে লুটিয়ে পড়লেন বাবা, তৎক্ষণাৎ মৃত্যু
ফাইল ফটো

মেয়ের ধর্ষণের কথা জানার পর তাৎক্ষণিক হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে এক বাবা মারা গেছেন। রোববার রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউপির একটি গ্রামে এ ঘটনা ঘটেছে।

সোমবার সন্ধ্যায় জানা গেছে, ঐ মেয়েটি (১৭) বাবাকে দাফন করে ধর্ষণে জড়িত ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

ভুক্তভোগী কিশোরী জানায়, রাজধানীর একটি পোশাক কারখানায় সে চাকরি করে। পাশের গ্রামের এক মুদিদোকানি (২২) তার মুঠোফোনের নম্বর জোগাড় করে কথাবার্তা বলতেন। এভাবে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এমনকি মাঝেমধ্যে কর্মস্থলে গিয়েও কিশোরীর সঙ্গে দেখা করতেন ঐ ব্যবসায়ী। 

Advertisement

গত রমজানের ঈদের ছুটিতে ঐ কিশোরী বাড়িতে আসে। এরপর ঐ ব্যবসায়ী মেয়েটিকে বিয়ে করবে বলে জানান। বিয়ের আশ্বাস দিয়ে কিশোরীকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখানে যাওয়ার পর ঐ ব্যবসায়ী তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন।

আর এ ঘটনা কিশোরীর মুখ থেকে শুনে চিৎকার দিয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন বাবা। পরে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

কিশোরী আরো জানায়, এ ঘটনার পর কর্মস্থল থেকে ছুটিতে বাড়িতে এলে ঐ ব্যবসায়ী তাকে বিয়ের আশ্বাস দিয়ে স্বামী-স্ত্রীর মতো মেলামেশা করতেন, কিন্তু বিয়ে করেননি। একপর্যায়ে ঐ ব্যবসায়ী যোগাযোগ বন্ধ করে দেন।

ঘটনা প্রসঙ্গে কিশোরীর চাচা জানান, নিজের মেয়ের মুখে সমস্ত ঘটনা শোনার পর তার ভাই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পীরজাদা শেখ মোস্তাছিনুর রহমান বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। কিশোরীর পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!