ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘স্বামী-স্ত্রী পরিচয়ে’ একই হোটেলে, একদিন পর মিলল তরুণীর লাশ

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১০, ১৯ জুলাই ২০২২
‘স্বামী-স্ত্রী পরিচয়ে’ একই হোটেলে, একদিন পর মিলল তরুণীর লাশ
(ছবি: সংগৃহীত)

পটুয়াখালীর কুয়াকাটায় রোজ গার্ডেন নামের একটি আবাসিক হোটেল থেকে সাদিকা আক্তার রিচী (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ জুলাই) রাত ৯টায় ওই হোটেলের চার তলার ডি-৩ নম্বর কক্ষ থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

হোটেলের রেজিস্ট্রার বুক অনুযায়ী মৃত রিচী শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার শহিদুল ইসলামের মেয়ে।

Advertisement

পুলিশ ও হোটেল ম্যানেজার সূত্রে জানা যায়, রোববার রাত ৯টায় রায়হান নামের এক যুবকের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে ওঠেন ওই তরুণী। এ সময় একই এলাকার রায়হানের বন্ধু রিফাত ও তার স্ত্রী মিথিলাকে নিয়ে ওই হোটেলের অপর একটি কক্ষে ওঠেন।

সোমবার সন্ধ্যায় রায়হানের সঙ্গে বাড়ি ফেরা নিয়ে রিচীর কথা কাটাকাটি হলে তারা দুজনই চারতলা থেকে হোটেলের নিচে নামেন। পরে হঠাৎ রিচী নিচ থেকে ফের রুমে চলে আসেন। পরে রায়হান এসে হোটেলের রুম ভেতর থেকে আটকানো দেখে অনেক ডাকাডাকি করেন। পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে ওই কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত রিচীর স্বামী রায়হান ও তার বন্ধু এবং বন্ধুর স্ত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে রেখেছি। ময়নাতদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!