ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিকেলে গেলেন দুধ বিক্রি করতে, সকালে মিলল লাশ

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০২, ১৮ জুলাই ২০২২
বিকেলে গেলেন দুধ বিক্রি করতে, সকালে মিলল লাশ
ফাইল ছবি

জামালপুরে কাদের আলী নামে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সদর উপজেলার রশিদপুর ইউপির তুলসীপুর গ্রামে একটি গাছে সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

এর আগে রোববার বিকেলে তুলশীপুর বাজারে দুধ বিক্রি করতে গিয়ে নিখোঁজ হন তিনি। কাদের আলীর বাড়ি উপজেলার রশিদপুর ইউপির তুলসীপুর গ্রামে।  

জানা যায়, রোববার বিকেলে গাভীর দুধ বিক্রি করার জন্য তুলসীপুর বাজারে যান কাদের আলী। পরে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাননি। একপর্যায়ে সোমবার সকালে ওই গ্রামের খোলা মাঠের একটি গাছে সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তবে লাশের পাশে পড়েছিল দুধ বিক্রির জগ ও গরুর ওষুধ। খবর পেয়ে নারায়ণপুর তদন্ত কেন্দ্র পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

Advertisement

কাদের আলীর পরিবার জানায়, কাদের আলীর কোনো ছেলে সন্তান নেই। তাই তার দুই মেয়েকে সব সম্পদ লিখে দেন। এ নিয়ে চাচাতো ভাই চঞ্চলের পরিবারের সঙ্গে তার বিরোধ হয়। ধারণা করা হচ্ছে, ওই বিরোধকে কেন্দ্র করেই তাকে হত্যা করা হয়েছে। 

নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!