[ দেশজুড়ে ]
বকশীগঞ্জে দশানী নদী থেকে শিশুর লাশ উদ্ধার
ফাইল ফটো
জামালপুরের বকশীগঞ্জে দশানী নদী থেকে মিম নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নদী থকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে মিম বুধবার দুপুরে দশানী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। মিম আক্তার মেরুরচর ইউনিয়নের সেকের চর গ্রামের মো. আলীর মেয়ে।
বকশীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দশানী নদী থকে তার লাশ উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো বলেন, বুধবার দুপুরে বাড়ির পাশে দশানী নদীতে গোসল করতে যায় মিম আক্তার। গোসল করার সময় পানিতে ডুবে যায় সে। অনেক খোঁজাখুঁজির পরও ঐদিন মিমের সন্ধান মেলেনি। বৃহস্পতিবার ভাসমান অবস্থায় মিমের লাশ উদ্ধার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!