[ দেশজুড়ে ]
টাঙ্গাইলে যমুনা থেকে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার
প্রতীকী ছবি
টাঙ্গাইলে যমুনা নদী থেকে শারমিন নামে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের গন্ধভপুর এলাকায় যমুনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে বুধবার বিকেল ৪টার দিকে শারমিন যমুনা নদীতে নেমে নিখোঁজ হয়। শারমিন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাতী এলাকার ফার্নিচার ব্যবসায়ী আব্দুল ছামাদের মেয়ে।
ইউপি সদস্য দবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, শারমিন টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের হুগড়া গ্রামে তার ফুফুর বাড়িতে ঈদে বেড়াতে এসেছিল। বুধবার বিকেল ৪টায় সে কয়েকজন সহপাঠীকে নিয়ে যমুনা নদীর পাড়ে যায়। একপর্যায়ে তারা নদীর পানিতে নামলে প্রবল স্রোতে শারমিন ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে শারমিনকে ঐদিন পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে গন্ধভপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!