শুক্রবার দুপুরে সদর উপজেলার হারাটি ইউনিয়নের আমবাড়ি এলাকার একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত শরিফুল হারাটি ইউনিয়নের মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের আমবাড়ির এলাকার রাস্তা দিয়ে যাওয়ার সময় পথচারীরা গাছে ঝুলন্ত অবস্থায় শরিফুলের লাশ দেখতে পান। পুলিশে খবর দিলে লালমনিরহাট সদর থানার সদস্যরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যান।
.png)
লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামাল জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক অবস্থায় এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত শেষে জানা যাবে।