ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৭, ১৯ জুলাই ২০২২
ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালক নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। 

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। অটোরিকশাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উল্টো পথে যাচ্ছিল বলে জানা গেছে।

নিহত মো. ফরহাদ (২৫) ফেনী সদর উপজেলার শর্শদি ইউপির সুন্দরপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

Advertisement

জানা যায়, সিএনজিচালিত ওই অটোরিকশা আজ দুপুর ১২টার দিকে গ্যাস নেয়ার জন্য মহাসড়কের উল্টো পথে চট্টগ্রামের দিক থেকে ঢাকামুখী লেনে যাচ্ছিল। এ সময় কুমিল্লাগামী একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। চালক মো. ফরহাদ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের ওসি মো. আবদুস সামাদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও অটোরিকশাটি পুলিশি হেফাজতে রাখা হয়েছে। কাভার্ডভ্যানের চালক পলাতক। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!