ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশালে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৫

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০০, ২০ জুলাই ২০২২
বরিশালে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৫
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশা

বরিশালের বাকেরগঞ্জে দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোরিকশায় বিআরটিসি বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো দুইজন।

বুধবার (২০ জুলাই) দুপুর সোয়া ১২টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

এ সময় পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে যায়।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, বাকেরগঞ্জ থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় কলসকাঠির বাড়ি ফিরছিলেন তারা। এ সময় বরগুনা থেকে আসা বিআরটিসি’র একটি বাস বেপরোয়াগতীতে এসে সজোরে ধাক্কা দেয় অটোরিকশাটিকে। এতে ঘটনাস্থলে মারা যায় অটোরিকশায় থাকা চার যাত্রী। আহত অবস্থায় আরো তিনজনকে উদ্ধার করে শের ই বাংলা মেডিকেলে পাঠালে সেখানে মারা যায় আরো একজন। 

নিহতরা হলেন, তানজিলা ও তার ভাই সোহাগ, বোন সাথী, যাত্রী আমীর ও ইজিবাইক চালক হাসিব।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, থেমে থাকা অটোরিকশাকে বাসটি ধাক্কা দেয়। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে। চালককে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!