আনিসুর রহমান খান আনিছ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। ছবি: সংগৃহীত
জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউপির তেলিয়ানপাড়া গ্রামের মৃত জমির উদ্দিন খানের বড় ছেলে আনিসুর রহমান খান আনিছ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। বুধবার দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি তুলশিপুরে বাজারের হার্ডওয়্যার ব্যবসা করতেন।
নিহতের ছোট ভাই খোকন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিজ ঘরে বিদ্যুতের তার জোড়া লাগাতে যায়। এ সময় বিদ্যুৎ চলে যায়। এরপর আবার বিদ্যুৎ চলে আসলে তিনি স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আনিসে মৃত্যুতে তুলশীপুর বাজার কমিটি গভীর শোক প্রকাশ করেছেন।