[ দেশজুড়ে ]
পুলিশ কনস্টেবল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
কনস্টেবল আলাউদ্দীন হত্যা মামলায় ৪ আসামির যাবজ্জীবন কারাদণ্ড। ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুরের গাংনী থানার পিরতলা পুলিশ ক্যাম্পের কনস্টেবল আলাউদ্দীন হত্যা মামলায় ৪ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
একই ঘটনায় দায়ের করা মাদক মামলায় ৭ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এ সময় ২ আসামিকে বেখসুর খালাশ দেওয়া হয়েছে।
২০১৫ সালে গাংনী উপজেলার সাহেবনগর তালতলা মোড় থেকে পুলিশ কনস্টেবল আলাউদ্দীনকে ধরে টেনে নিয়ে হাড়াভাঙ্গা মাদরাসার কাছে এসে ফেলে রেখে চলে যায় ফেনসিডিল ব্যবসায়ীরা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!