ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আত্মগোপনে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

ভাতিজাকে গলা কেটে হত্যা,
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৫, ২১ জুলাই ২০২২
আত্মগোপনে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি মিলু মিয়া। ফাইল ছবি

নেত্রকোনার মদনে মিলু মিয়া নামের এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারি আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার গোবিন্দশ্রী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মিলু মিয়া উপজেলার মদন সদর ইউপির কাইকুরিয়া গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে।

মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, মিলু মিয়া নামের এক মৃত্যু দণ্ডপ্রাপ্ত ফেরারি আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার নেত্রকোনার আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

তিনি আরো বলেন, ২০০৫ সালে মিলু মিয়া তার নিজ ভাতিজাকে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা হয়। মামলার বিচার কার্য শেষে নিন্ম আদালত ২০১৮ সালে মিলু মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরে উচ্চ আদালত ২০১৯ সালে মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখেন। এর পর থেকেই মিলু মিয়া ফেরারি আসামি হয়ে আত্মগোপনে থাকেন। বুধবার রাতে মিলু তার শ্বশুর বাড়ি গোবিন্দশ্রী গ্রামে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে বৃহস্পতিবার নেত্রকোনার আদালতে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নেত্রকোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!