ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নালিতাবাড়ীতে সর্দিজ্বরের প্রকোপ বৃদ্ধি

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০০, ২১ জুলাই ২০২২
নালিতাবাড়ীতে সর্দিজ্বরের প্রকোপ বৃদ্ধি
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে মৌসুমী সর্দিজ্বরের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি বাড়িতেই দুই একজন, আবার কোনো বাড়িতে প্রায় পরিবারের সবাই এই সর্দি জ্বরে আক্রান্ত হচ্ছেন। এতে কেউ কেউ নিজ বাড়িতে থেকে ফামের্সির ওষুধ খাচ্ছেন আবার কেউ হাসপাতালের চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার বিভিন্ন এলাকায় চলতি জুলাই মাসের শুরু থেকেই শিশু ও বয়স্করা মৌসুমী সর্দিজ্বর, ঠান্ডা ও শরীর ব্যথাসহ নানা রোগে আক্রান্ত হতে থাকেন। রোগীরা টানা ৫-৭ দিন বিছানায় শুয়ে থেকে সুস্থ না হওয়ায় অনেকেই চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। 

উপজেলার খলচান্দা গ্রামের জুলফিকার আলী ভুট্রো জানান, অসহ্য গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে গত দু’দিন ধরে শরীর ব্যথা ও জ্বরে ভুগছেন। এলাকায় ছোটবড় অনেকে এই রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ছেন। দিন দিন এই রোগীর সংখ্যা বেড়েই চলছে। 

Advertisement

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. মাকসুদা পারভীন বলেন, তীব্র গরমের কারণে মানুষ বেশি অসুস্থ হচ্ছেন। তাই প্রখর রোদে স্বাস্থ্যবিধি মেনে সাবধানে চলাচল করলে মানুষ মৌসুমী রোগে কম আক্রান্ত হবেন। আর অসুস্থ হলে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিতে হবে। এছাড়া আক্রান্ত রোগীদের টক জাতীয় ফল, লেবুর শরবত ও বেশি করে পানি পানের পরামর্শ দেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!