ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামীকে খুন করে স্ত্রীর আত্মসমর্পণ

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৬, ২২ জুলাই ২০২২
স্বামীকে খুন করে স্ত্রীর আত্মসমর্পণ
ফাইল ফটো

নরসিংদীর শিবপুরে স্বামী মোফাজ্জল প্রধানকে খুন করে থানায় আত্মসমর্পণ করেছেন স্ত্রী ঝুনু বেগম।

শুক্রবার দুপুরে থানায় গিয়ে আত্মসমর্পণ করে দায়িত্বরত অফিসারকে হত্যার ঘটনাটি জানান ঝুনু বেগম। বৃহস্পতিবার রাতে শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামে এ খুনের ঘটনা ঘটে। নিহত মোফাজ্জল প্রধান একই গ্রামের ওয়াজউদ্দিন প্রধানের ছেলে। তার স্ত্রী ঝুনু বেগমও ঐ এলাকার মোসলেম উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে স্ত্রী ঝুনু বেগমের কাছে টাকা চান স্বামী মোফাজ্জল হোসেন। ঝুনু বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে শাবল নিয়ে স্ত্রীর ওপর আক্রমণ করতে যান মোফাজ্জল হোসেন। এ সময় ঝুনু বেগম তার কাছ থেকে শাবল ছিনিয়ে নিয়ে শাবল দিয়ে মোফাজ্জল হোসেনকে আঘাত করে হত্যা করেন। হত্যার পর সারারাত লাশ পাহারা দিয়ে শুক্রবার দুপুরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ঝুনু বেগম।

Advertisement

শিবপুর মডেল থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্ত্রীকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!