ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৃদ্ধকে গলা কেটে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৪, ২১ জুলাই ২০২২
বৃদ্ধকে গলা কেটে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড
দণ্ডিতকে কারাগারে পাঠায় আদালত

রাজশাহীর চারঘাটে বৃদ্ধকে গলা কেটে হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ মামলায় বেকসুর খালাস পেয়েছেন আরো একজন।

বৃহস্পতিবার দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন। দণ্ডিতের নাম রোমান হোসেন সেতু। এ মামলায় খালাস পেয়েছেন ইমনুল আকাওয়াদ শাওন।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৩ ডিসেম্বর রাতে চারঘাটের শলুয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে বৃদ্ধ মানসুর রহমানের বাড়িতে চুরি করতে যান একই এলাকার সেতু। এতে বাধা দেন মানসুর রহমান। পরে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান সেতু।

Advertisement

এ ঘটনায় পরদিন থানায় মামরা করলে সেতু ও ইমনুলকে গ্রেফতার করে পুলিশ। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে বুধবার এ রায় দেয় আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!