ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাস ঘোরাচ্ছিল চালক, চাকায় পিষ্ট হেলপার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৫, ২৩ জুলাই ২০২২
বাস ঘোরাচ্ছিল চালক, চাকায় পিষ্ট হেলপার
বাসের চাকায় পিষ্ট হেলপার। ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে মো. রানা নামে এক হেলপার নিহত হয়েছেন। 

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নাচনাপাড়া চৌরাস্তা এলাকায় বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত রানা ঢাকার মিরপুর এলাকার আমাজাদ মিয়ার ছেলে। তবে ঘাতক বাসটি আটক করেছে পুলিশ। 

জানা যায়, সকালে মোল্লা এন্টারপ্রাইজ নামের বাসটি কলাপাড়া বাস কাউন্টারে যাত্রী তোলার জন্য অবস্থান করছিল। ওই সময় হেলপার রানা বাস থেকে নেমে কাউন্টারে যাচ্ছিলেন। এ সময় চালক বাসটি ঘোরালে চাকায় পিষ্ট হন রানা। পরে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

Advertisement

কলাপাড়া থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হলেও পালিয়েছেন চালক।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!