ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকরিয়ায় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৫, ২৩ জুলাই ২০২২
চকরিয়ায় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়ায় ৩৭ বছরের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ছাইরাখালী গ্রামের সংরক্ষিত বনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সংরক্ষিত বনের ভেতর ঝোপে যুবকের অর্ধগলিত মরদেহ দেখে পুলিশে খবর দেন কয়েকজন কাঠুরি। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

Advertisement

চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) জুয়েল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, লাশের শরীর ফুলে গেছে। মুখ দেখে পরিচয় জানার উপায় নেই। পাঁচ-ছয়দিন ধরে মরদেহটি এখানে পড়ে রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!