শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত মো. মোশারফ সরকার মুন্সীগঞ্জ সদর থানার হোগলাকান্দি এলাকার লোকমান মাস্টারের ছেলে।
ঢাকার গুলিস্তান থেকে বিকেলে ছেড়ে যাওয়া বন্ধন পরিবহনের একটি বাসের সামনের সিটে বসে আসছিলেন সাবেক ব্যাংক কর্মকর্তা মোশারফ সরকার। বাসটি নারায়ণগঞ্জ টার্মিনালে এসে পৌঁছালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়।
.png)
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, মোশারফ সরকার বাসের সিটে বসেই মারা গেছেন। সে অবস্থাতেই লাশ উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে স্ট্রোক করে ঐ ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশ উদ্ধারের পর মৃত ব্যক্তির স্বজনরা এসে নিয়ে গেছেন।