ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৫, ২৫ জুলাই ২০২২
টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
আদালতের রায়: প্রতীকী ছবি

টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় লিয়াকত আলী নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন।

সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে তিনি এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত  লিয়াকত আলী নাগরপুর উপজেলার চেচুয়াজানী গ্রামের মৃত নয়ন আলীর ছেলে। 

টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান, ২০১৫ সালের ২১ মার্চ বিকেল ৩টার দিকে চেচুয়াজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী দশ বছরের শিশু বাড়ির পাশে খেলা করছিল।  পরে একই গ্রামের লিয়াকত আলী বরই খাওয়ার লোভ দেখিয়ে তার নিজ বসতঘরে নিয়ে জোর করে শিশুটিকে ধর্ষণ করে।
  
এ সময় তিনি আরো জানান, ওই সময় শিশুটিকে আসামি ভয়ভীতি দেখিয়ে কাউকে না বলার কথা বলে ঘরে থেকে বের করে দেয়। কিন্তু ভিকটিম পরের দিন পরিবারের লোকজনকে জানালে তার বাবা প্রতিবন্ধী থাকায় তার দাদা আব্দুল আওয়াল বাদী হয়ে নাগরপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা নাগরপুর থানার এসআই আব্দুল হক তদন্ত শেষে ২০১৫ সালের ১৩ জুলাই আসামি লিয়াকত আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার তদন্ত কর্মকর্তা, চিকিৎসকসহ আটজনের স্বাক্ষ্য দেওয়ার পরেই আজকের এই রায় দেন আদালত। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!