ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝগড়া থামাতে গিয়ে ছেলের ধাক্কায় প্রাণ গেল বাবার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৯, ২৫ জুলাই ২০২২
ঝগড়া থামাতে গিয়ে ছেলের ধাক্কায় প্রাণ গেল বাবার
গ্রেফতার কাউসার ও মান্নান। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছেলে-মেয়েদের ঝগড়া থামাতে গিয়ে ছেলের ধাক্কায় বাবা আব্দুল আলী (৯০) মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। রোববার সকালে এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে শনিবার রাতে উপজেলার তারাবো পৌরসভার বরাবো রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের আরেক ছেলে মো. ইব্রাহীম রূপগঞ্জ থানায় হত্যা একটি মামলা করেন। গ্রেফতাররা হলেন- নিহত আব্দুল আলীর ছেলে কাউসার ও মান্নান।

রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক এএফএম সায়েদ জানান, শনিবার রাত ৯টার দিকে বৃদ্ধ আব্দুল আলীর ছেলে কাউসার ও মান্নানের সঙ্গে মেয়ে আমেনার ঝগড়া হয়। এ সময় ঝগড়া থামাতে গিয়ে ছেলে কাউসার ও মান্নানের ধাক্কায় তিনি মাটিতে পড়ে জ্ঞান হারান। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিলে রাত ১টার দিকে মারা যান তিনি।

Advertisement

তিনি আরো জানান, এ ঘটনায় রোববার সকালে থানায় মামলা হয়েছে। পরে দুপুরে অভিযান চালিয়ে চারজনের মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে। বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!