সোমবার দুপুরে উপজেলার তালুক ঈশাদ নয়াটারি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
পীরগাছা থানার ওসি মাসুমুর রহমান বলেন, জমিতে খোঁড়া মাটি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়রা সেখানে মাটি খুঁড়ে নারীর মাথা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল গিয়ে মাটির নিচ থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
.png)
তিনি আরো বলেন, ঐ তরুণীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।