ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাবার মিথ্যা মামলার প্রতিবাদে মেয়ে বলল ‘আমি সুখে আছি’

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৬, ২৬ জুলাই ২০২২
বাবার মিথ্যা মামলার প্রতিবাদে মেয়ে বলল ‘আমি সুখে আছি’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফারিয়া ইসলাম জেরিন

ফরিদপুরের বোয়ালমারীতে স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় বাবার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ১৮ বছরের মেয়ে ফারিয়া ইসলাম জেরিন।

সোমবার বিকেলে বোয়ালমারী স্থানীয় একটি পত্রিকার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি। ফারিয়া গোপালগঞ্জের বোলতাইল গ্রামের আব্দুস সালামের মেয়ে।

সংবাদ সম্মেলনে ফারিয়া বলেন, আমি ও ২২ বছরের মেহেদী হাসান ফাহিম দুজনই প্রাপ্তবয়স্ক। আমরা পরিবারের লোকজন ছাড়া একে অপরকে ভালোবেসে কাজি অফিসে গিয়ে ২ জুলাই স্বেচ্ছায় গোপনে বিয়ে করি। বিষয়টি ৬ জুলাই জানাজানি হলে আমাকে মারধর করে ভয়ভীতি দেখিয়ে ফাহিমকে তালাক দিতে বলেন স্বজনরা।

Advertisement

তিনি আরো বলেন, এ পরিস্থিতিতে আমি বাড়ি থেকে পালিয়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল গ্রামে স্বামীর বাড়িতে চলে আসি। এরপর ৭ জুলাই গোপালগঞ্জ আদালতে আমার স্বামী, তার পরিবার ও আত্মীয়-স্বজনদের নামে আমাকে অপহরণ, নারী ও শিশু নির্যাতনের মিথ্যা মামলা করে অহেতুক হয়রানি করছেন আমার বাবা।

এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে ফারিয়া বলেন, বিবাহিত জীবনে আমি সুখে আছি। এ সময় শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে মিথ্যা তুলে নিয়ে দুজনকে মেনে নিতে বাবাকে অনুরোধ জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!