ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে অচেতন অবস্থায় পাঁচ প্রবাসী উদ্ধার, ২ জনের মৃত্যু

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৫, ২৬ জুলাই ২০২২
সিলেটে অচেতন অবস্থায় পাঁচ প্রবাসী উদ্ধার, ২ জনের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটের ওসমানীনগর উপজেলায় একটি বাড়ি থেকে অচেতন অবস্থায় পাঁচ যুক্তরাজ্য প্রবাসীকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে হাসপাতালে নেয়ার পথে দুইজন মারা গেছেন।

বাকি তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। উপজেলার তাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!