ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আরো ৬০ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৮:৫২, ২৫ জুলাই ২০২২
আরো ৬০ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ১
ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৬০ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে কক্সবাজারে মারা গেছেন এক ডেঙ্গু রোগী। এ নিয়ে দেশে মোট মৃত্যু দাঁড়ালো সাত জনে।

সোমবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নতুন আক্রান্ত ৬০ জনের মধ্যে ২০ জন ঢাকার বাইরের। এ নিয়ে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ২০৬ জনে।

Advertisement

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, বর্তমানে ২৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৬৪ জন ঢাকার বাইরের। এ পর্যন্ত ১ হাজার ৯২৩ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গুর ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কার বিষয়ে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। এডিস মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনগুলোকে অবিলম্বে ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন তারা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!