[ জাতীয় ]
নতুন ৬০ ডেঙ্গু রোগী হাসপাতালে
ফাইল ফটো
ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬০ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ২২০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তবে ঢাকার বাইরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৬ জন। ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৭৬ জন এবং অন্যান্য বিভাগে ৪৪ জন রোগী ভর্তি রয়েছে।
.png)
এ পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু রোগী ভর্তি ১ হাজার ৬৭০ জন। ঢাকায় সর্বমোট ভর্তি ১ হাজার ৪৫৬ জন এবং ঢাকার বাইরে ২১৪ জন। মোট ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ৪৪৯ জন। ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ২৭৯ জন এবং ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত রোগী ১৭০ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। সবশেষ গত ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন মারা যায়।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ডেঙ্গুরোগী
লিংক সফলভাবে কপি হয়েছে!