ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মায়ের দোয়া থেকে জাল ফেলতেই মিলল ১০০ মণ মাছ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫২, ২৬ জুলাই ২০২২
মায়ের দোয়া থেকে জাল ফেলতেই মিলল ১০০ মণ মাছ
ছবি : সংগৃহীত

এক জালে ১০০ মণ মাছ শিকারের রেকর্ড করে কূলে ভিড়েছে মায়ের দোয়া নামে একটি ফিশিং ট্রলার। শুধু মায়ের দোয়া নয়, এ রকম প্রতিটি ট্রলারে ঝাঁকে ঝাঁকে ইলিশ ও ১৪৭ প্রজাতির মাছ ভর্তি ট্রলার ভিড়ছে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে।

কক্সবাজারে সাগরে যেখানে জাল ফেলা হচ্ছে সেখানেই মিলছে ঝাঁকে ঝাঁকে ইলিশসহ নানা ধরনের মাছ। সাগরে যাওয়ার তিন দিন পরই ট্রলার বোঝাই করে ইলিশসহ সেই মাছের স্তূপ নিয়ে কূলে ফিরছেন জেলেরা। ব্যবসায়ীদের ধারণা, আবহাওয়া ভালো থাকলে আরো বেশি মাছ ধরা পড়বে।

মৎস্য অবতরণ কেন্দ্র জানায়, কক্সবাজার উপকূল সেন্টমার্টিন, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়াসহ বিভিন্ন জেলার মাছ ভর্তি ট্রলারও ভিড়ছে অবতরণ কেন্দ্রগুলোতে।

Advertisement

স্থানীয় ট্রলার মালিকরা জানান, মঙ্গলবার (২৬ জুলাই) সবচেয়ে বেশি ইলিশ মাছ ধরা পড়েছে। এর মধ্যে অনেক মাছের ওজন দুই কেজির চেয়ে বেশি। আবহাওয়া ভালো থাকলে জালে আরও বেশি মাছ ধরা পড়বে।

জেলেরা বলেন, রোববার মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শেষ করেই তারা দীর্ঘ সময়ের জন্য সাগরে নেমেছিল। কিন্তু তিনদিনই তারা ট্রলার ভর্তি মাছ নিয়ে কূলে আসতে পেরেছেন। ইলিশের পাশাপাশি লইট্যা, টোনা, লাল পোয়া, ফাইস্যা মাছ বেশি ধরা পড়েছে জালে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!