খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত তিনজনকে উদ্ধার করে। এর মধ্যে আরিফ নামে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাকে হাসপাতালের ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, কনসার্টে ঢুকার সময় হুড়োহুড়ির মধ্যে পদদলিত হয় তিন জন। এদের মধ্যে একজনকে ফায়ার সার্ভিসের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
.png)
এ ঘটনার পর কিছুক্ষণ বন্ধ রাখা হয় কনসার্টের প্রবেশপথ। পরে নির্ধারিত সময়ে শুরু হয় কনসার্ট। কনসার্টে জেমসের নগর বাউল ছাড়াও, শিরোনামহীন, অ্যাভোয়েড রাফা, আর্টসেল, অ্যাশেজ প্রভৃতি ব্যান্ডের পারফর্ম করে।