ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাত পোহালেই টাঙ্গাইলের ৪ ইউপিতে ভোট, সব প্রস্তুতি সম্পন্ন

নবম ধাপের ইউপি নির্বাচন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫০, ২৬ জুলাই ২০২২
রাত পোহালেই টাঙ্গাইলের ৪ ইউপিতে ভোট, সব প্রস্তুতি সম্পন্ন
ফাইল ছবি

রাত পোহালেই (২৭ জুলাই) টাঙ্গাইল সদর উপজেলার চার ইউপিতে অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ। সুষ্ঠু নির্বাচনের জন্য এরমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ইভিএম মেশিনসহ বিভিন্ন সরাঞ্জাম। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়েছেন। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত টহলে থাকবে।

Advertisement

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য পদে ১৩২ জন ও সংরক্ষিত সদস্য পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৩৯টি কেন্দ্রে ৭৬ হাজার ৪৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

কাকুয়া ইউনিয়ন পরিষদে ৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৩ জন এবং সংরক্ষিত পদে ১১ জন প্রার্থী রয়েছেন। এ ইউপিতে মোট ভোটার ২০ হাজার ৭০৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৬২৩ জন এবং মহিলা ভোটার রয়েছে ১০ হাজার ৮১ জন। ভোট কক্ষ রয়েছে ৬৫টি।

কাতুলী ইউপি নির্বাচনে ৫ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ২৮ জন এবং সংরক্ষিত পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ইউপিতে মোট ভোটার ২৩ হাজার ৩২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৮৩০ জন এবং মহিলা ভোটার রয়েছে ১১ হাজার ২০২ জন। ভোট কক্ষ রয়েছে ৭২টি।

ছিলিমপুর ইউপি নির্বাচনে ৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৭ জন এবং সংরক্ষিত পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ইউপিতে মোট ভোটার ১৮ হাজার ৭১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ১৭৬ জন এবং মহিলা ভোটার রয়েছে ৮ হাজার ৮৯৫ জন। ভোট কক্ষ রয়েছে ৫৮টি।

মাহমুদনগর ইউপি নির্বাচনে ৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ৩৪ জন এবং সংরক্ষিত পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ইউপিতে মোট ভোটার ১৪ হাজার ৬৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫৯৩ জন এবং মহিলা ভোটার রয়েছে ৭ হাজার ৪৫ জন। ভোট কক্ষ রয়েছে ৪৭টি।

জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য চারটি ইউনিয়নে চারজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, চার শতাধিক পুলিশ, ৫০ জন র‍্যাব সদস্য, দুই প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!