ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩১, ২৭ জুলাই ২০২২
মাদারীপুরে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত
ছবি সংগৃহীত

মাদারীপুরের রাজৈরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার থাকা মা-মেয়ে নিহত হয়েছেন। বুধবার (২৭ জুলাই) সাকলে ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রওশনারা বেগম ও মেয়ে আল্লাদি। তারা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সলিম দিয়া গ্রামের নুরুল মাতুব্বরের স্ত্রী ও মেয়ে।

মস্তফাপুর হাইওয়ে পুলিশের এসআই জুয়েল জানান, টেকেরহাট থেকে রাজৈরে আসার পথে বৌলগ্রামে অটোরিকশাটি উল্টে যায়। এসময় পেছনে থাকা তাদের ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মা-মেয়ে নিহত হন। ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!