নিহত আব্দুল কাদের উপজেলার আম্বাড়িয়া গ্রামের ইসমাইল সরকারের ছেলে এবং আব্দুল কাদের শালিখা ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ ছিলেন। সদ্য তিনি অবসরে গিয়েছেন বলে জানিয়েছেন ওই মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান। নিহতের ছোটভাই আব্দুর রাজ্জাক তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
গোলাবাড়ি বাজারের ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, সম্প্রতি বাজারের একটি মহিলা মাদরাসার শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং তৈরি করা হয়েছে। ওই ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়ার সময় মাদারগঞ্জগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর থানার ওসি মাজহারুল আমিন।