[ দেশজুড়ে ]
টেকনাফে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭
টেকনাফে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭। ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৭ আসামিকে গ্রেফতার করেছেন পুলিশ।
বুধবার ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে দুই নারীসহ ১৭ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্ৰেফতার কার হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!