[ দেশজুড়ে ]
টাঙ্গাইলে অর্থ আত্মসাতের মামলায় কারাগারে করনিক
আনোয়ার পারভেজ
টাঙ্গাইল শহরের বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজের করনিক আনোয়ার পারভেজকে চেক ডিজ-অনার মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার (২৭ জুলাই) রাতে বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত রোববার এই মামলায় তিনি উচ্চ আদালতে গিয়ে জামিনের আবেদন করেন। বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। অভিযুক্ত আনোয়ার পারভেজ শহরের দেওলা এলাকার বাসিন্দা।
.png)
অধ্যক্ষ আনন্দ মোহন দে জানান, শহরের সাবালিয়া এলাকার এক ব্যক্তির কাছ থেকে চার লাখ টাকা ধার নেন করনিক আনোয়ার পারভেজ। পরে ওই ব্যক্তির টাকা পরিশোধ করার জন্য তাকে একটি চেক দেন তিনি। পরিশোধের নির্দিষ্ট তারিখে তার অ্যাকাউন্টে টাকা না থাকায় আনোয়ার পারভেজের নামে একটি ডিজ-অনার মামলা করেন ওই ব্যক্তি। ওই মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!