ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাশিয়ানীতে ত্রিমুখী সংঘর্ষে ঝরল দুই প্রাণ  

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৭, ২৮ জুলাই ২০২২
কাশিয়ানীতে ত্রিমুখী সংঘর্ষে ঝরল দুই প্রাণ  
ফাইল ছবি

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।

বুধবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার গোপালপুর বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউপির খাগাইল গ্রামের রায়দুল মোল্লার ছেলে মোটরসাইকেলের চালক মারুফ মোল্লা এবং রওশন মোল্লার ছেলে মোটরসাইকেল আরোহী মফিজ মোল্লা। আহত তরিক মোল্লা একই গ্রামের মিরাজ মোল্লার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই মো. সিরাজুল ইসলাম জানান, রাতে মোটরসাইকেলে করে তিন যুবক কাশিয়ানী থেকে গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের দিকে যাচ্ছিলেন। রাত সোয়া ১১টার দিকে কাশিয়ানীর গোপালপুর বাজার এলাকায় পৌঁছালে ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। 

Advertisement

এতে মোটরসাইকেলের চালক মারুফ মোল্লা, আরোহী মফিজ মোল্লা ও তরিক মোল্লা গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে মফিজ মোল্লা ও মারুফ মোল্লাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি আরো জানান, নিহতদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দুটি রাতেই হস্তান্তর করেছে হাইওয়ে পুলিশ। এছাড়া আহত তরিক মোল্লাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ট্রাক ও মাইক্রোবাসটিকে জব্দ করা সম্ভব হয়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!