ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একজনের ফাঁসি

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৭, ২৮ জুলাই ২০২২
যশোরে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একজনের ফাঁসি
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরে শিশু ধর্ষণ ও হত্যার দায়ে তজিবুর রহমান নামে একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -২ আদালতের বিচারক নিলুফার শিরিন এ রায় ঘোষণা করেন। বিচারক আসামি তজিবুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল জানান, ২০১৮ সালের ২২ জুন বিকেলে যশোরের চৌগাছা উপজেলার ফকিরাবাদ গ্রামের হাফিজুর রহমান কালুর মেয়ে বাড়ির পাশে আম কুড়াতে যায়। সন্ধ্যার পরেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। চারদিন পর ২৬ জুন সন্ধ্যায় শিশুর স্বজনরা জানতে পারেন- একই উপজেলার হাকিমপুর গ্রামের জামান মৃধার আমবাগানে একটি শিশুর মরদেহ পড়ে আছে। এরপর পরিবারের লোকজন গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

Advertisement

এ ঘটনায় শিশুর বাবা হাফিজুর রহমান মামলা করলে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ফকিরাবাদ গ্রামের তজিবর রহমানকে আটক করেন। পরে তিনি স্বীকারোক্তি দেন- ধর্ষণের পর ওই শিশুকে তিনি হত্যা করেছেন। এরপর মরদেহ গাছের পাতা দিয়ে ঢেকে রাখেন।

এ ঘটনায় চৌগাছা থানা পুলিশ ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর তজিবুর রহমানের বিরুদ্ধে আদালতের চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামি তজিবুর রহমানকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!