বুধবার বিকেলে মাছগুলো জালে আটকা পড়ে। পরে মাছগুলো আড়তে নিয়ে গেলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী নেয়ামত উল্যাহ ও আবদুল মান্নান যৌথভাবে ৩ মণ ৫ কেজি ইলিশ মাছ ১ লাখ ৯০ হাজার ৫০০ টাকায় কিনে নেন।
স্থানীয়রা জানান, বুধবার সকালে ইলিশ মাছ ধরতে বঙ্গোপসাগরের মোহনায় জাল ফেলে বসেছিলেন উপজেলার আর্দশগ্রাম এলাকার জেলে মো. নয়ন মিয়াসহ ১০ জন জেলে। জোয়ার কমতে থাকায় জেলের জালে বড় বড় ইলিশ মাছ ধরা পড়ে।
.png)
মৎস্য ব্যবসায়ী নেয়ামত উল্যাহ জানান, সন্ধ্যায় পৌর শহরের আড়তে নিয়ে গেলে বড় ইলিশ মাছগুলো দেখতে উৎসুক জনতা ভিড় করেন।
মৎস্য ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, দুই কেজির ইলিশ ১৭০০ টাকা কেজি দর হাঁকান। পরে রাত সাড়ে ১০টা পর্যন্ত ১৫০০ ও ১৪০০ টাকা কেজি দরে বিক্রি করেন। এছাড়া অন্য ইলিশ মাছগুলো ৬০০-৯০০ টাকা কেজি দরে বিক্রি করেছেন।
উপজেলার মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানের আগে মাঝেমধ্যে অন্যান্য প্রজাতির বেশ বড় মাছ পাওয়া গেছে। এই মৌসুমে নদীতে একাধিকবার তিন কেজি ও দুই কেজি ওজনের বড় ইলিশ মাছ ধরা পড়েছে। তবে সামনে আরো বড় বড় মাছ ধরা পড়বে বলে আশা করা হচ্ছে।