বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ওসি (তদন্ত) আবু বকর সিদ্দিক বলেন, বৈলর মণ্ডলবাড়ি এলাকায় ট্রাক ও সিএনজির সংঘর্ষ হয়। দুর্ঘটনাকবলিত ওই সিএনজিটি রাস্তার ওপরেই পড়েছিল। এদিকে, নুরে আলম নামে এক শ্রমিক মহাসড়কের ডিভাইডার মেরামতের কাজ করছিলেন। এ সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী রিফাত পরিবহনের একটি বাস দুর্ঘটনাকবলিত ওই সিএনজিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নুরে আলমকে চাপা দিয়ে ডিভাইডারে উঠে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)