ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে দুই শিশু ধর্ষণের ঘটনায় দশম শ্রেণির ছাত্র গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৫, ২৯ জুলাই ২০২২
মানিকগঞ্জে দুই শিশু ধর্ষণের ঘটনায় দশম শ্রেণির ছাত্র গ্রেফতার
মানিকগঞ্জ থানা: ফাইল ফটো

মানিকগঞ্জে দুইজন শিশু ধর্ষণের ঘটনায় ১০ম শ্রেণির এক কিশোরকে গ্রেফতার করে কিশোর আদালতের মাধ্যমে সংশোধনাগারে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, গত মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে মানিকগঞ্জ সদর উপজলা রানাদিয়া গ্রামে ১০ বছরর শিশু ছাত্রীকে দশম শ্রেণি পড়ুয়া ১৫ বছরের এক কিশোর তার বাড়িতে ডেকে নিয়ে কৌশলে ধর্ষণ করে। ওই ধর্ষণের ঘটনা দেখে ফেলে ৬ষ্ঠ শ্রেণী পড়ুয়া আরেক প্রতিবশী শিশু। সে ধর্ষণের ঘটনাটি সবাইকে বলে দিবে বলার পর ওই কিশোর কৌশলে ওই ছাত্রীকেও ঘরে নিয়ে যায়। এরপর ভয়ভীতি দেখিয়ে তাকেও ধর্ষণ করে। ঘটনাটি দুই শিশুই পরিবারের কাছে গোপন রাখে।

কিন্তু অভিযুক্ত ১০ম শ্রেণির ওই ছাত্র ঘটনাটি তার বন্ধুকে বলে। ওই বন্ধু গত ২৭ জুলাই ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর চাচিকে ঘটনাটি খুলে বলে। এরপর ধর্ষণের শিকার ওই ছাত্রীর চাচি ঘটনাটি পরিবারের সদস্যদের কাছে বলে দেয়। ধর্ষণের শিকার দুই শিশুর এক আত্মীয় সিলেট থেকে ২৭ জুলাই রাতে ৯৯৯ নম্বরে অভিযোগ করেন। ৯৯৯ নম্বরে অভিযাগ পাওয়ার সঙ্গে সঙ্গে গত বুধবার রাতেই অভিযুক্ত কিশারকে আটক করে থানায় নিয়ে আসা হয়। অভিযুক্ত ওই কিশোর অপরাধ শিকার করেছে।

Advertisement

তিনি আরো বলেন, দুই শিশু ধর্ষণের ঘটনায় ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া শিশুর মা বাদী হয়ে বৃহস্পতিবার আটক কিশারকে অভিযুক্ত করে মামলা করেছেন।

ধর্ষণের শিকার দুই শিশুর ডাক্তারি পরীক্ষার পাশাপাশি ম্যাজিস্ট্রেটের কাছে ২২ ধারায় জবানবন্দি দেন। আদালত ওই কিশোররকে গাজীপুর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: শিশু ধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!