বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি সন্তোষ কুমার চাকমা। এর আগে, বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নিতাই চন্দ্র সীতাকুণ্ড উপজেলার প্রেমতলা এলাকার হরিচন্দ্র বণিকের ছেলে। তিনি খুলশী থানার ফয়’স লেক নুরিয়া মাদরাসা রোডের রেলওয়ে কোয়ার্টারে থাকতেন।
.png)
ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন নিতাই চন্দ্র বণিক। আদালতের পরোয়ানামূলে বুধবার রাতে মাস্টার লেন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
২০১৭ সালে নিতাই চন্দ্র বণিকের বিরুদ্ধে খুলশী থানায় মামলাটি করে ভুক্তভোগী শিশুর পরিবার। সেই মামলায় তাকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো দুই মাস বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত।