ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ

চবি প্রতিনিধি 
প্রকাশিত: ০০:৫৩, ১৫ জুন ২০২২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ
ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন আজ বুধবার (১৫ জুন) থেকে শুরু হচ্ছে। এদিন বেলা ১১টা থেকে অনলাইনে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া শেষ হবে ৩ জুলাই।

শিক্ষার্থীরা যোগ্যতার ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটের (https://admission.cu.ac.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

শুধুমাত্র ২০১৯ সালে মাধ্যমিক ও ২০২১ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণরাই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। আবেদনের যোগ্যতা (জিপিএ) বাড়ানো হয়নি। ফলে গতবছরের মতো ইউনিটভিত্তিক আবেদন যোগ্যতা এবারও বহাল থাকবে।

Advertisement

মঙ্গলবার  বিশ্ববিদ‌্যালয়ের ভর্তি কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি কমিটির সদস্য এস এম আকবর হোসাইন।

তিনি জানান, ১৬ ও ১৭ আগস্ট বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা, ১৯ আগস্ট ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা, ২০ ও ২১ আগস্ট কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা, ২২ ও ২৩ আগস্ট সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা, সর্বশেষ বি-১ ও ডি-১ উপ-ইউনিটের পরীক্ষা ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে।

আবেদন যোগ্যতা: ‘এ’ ইউনিটে আবেদনের ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে (চতুর্থ বিষয়সহ) মোট জিপিএ ৮.০০। প্রতিটিতে আলাদাভাবে জিপিএ ৪.০০ থাকতে হবে।

‘বি’ ইউনিট: ‘বি’ ইউনিটে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ সব গ্রুপের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। মানবিক বিভাগ থেকে আসা শিক্ষার্থীদের আবেদনের ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৭.৫০। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নূন্যতম জিপিএ লাগবে ৮.০০। এছাড়া ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্যও লাগবে জিপিএ ৮.০০। প্রতিটিতে নূন্যতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

সংগীত, চারুকলা ও নাট্যকলা বিভাগে ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী শিক্ষার্থীদের আলাদাভাবে বি-১ ইউনিটে আবেদন করতে হবে। আবদেন যোগ্যতা 'বি' ইউনিটের মতে। এ উপ-ইউনিটে মোট সাধারণ আসন ১২৫টি।

‘সি’ ইউনিট: এ ইউনিটে আবেদনের ন্যূনতম যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে (চতুর্থ বিষয়সহ) মোট জিপিএ ৮.০০। উভয় পরীক্ষায় পৃথকভাবে অবশ্যই ৩.৫০ পেতে হবে।

‘ডি’ ইউনিট: সব গ্রুপের শিক্ষার্থীরাই ‘ডি’ ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। এ ইউনিটে আবেদনের যোগ্যতা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে (চতুর্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। প্রতিটিতে আলাদাভাবে নূন্যতম জিপিএ-৩.৫০ পেতে হবে।

এছাড়া শিক্ষা অনুষদভুক্ত ডি-১ উপ–ইউনিটে আগ্রহী শিক্ষার্থীদের আলাদাভাবে আবেদন করতে হবে। আবেদনের যোগ্যতা একই।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ছয়টি ইনস্টিটিউটের বিপরীতে ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে। সে হিসেবে ‘এ’ ইউনিটে আসন আছে ১ হাজার ২১৪ট, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি, ‘সি’ ইউনিটে ৪৪২টি ও ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৫৭টি। এছাড়া দুইটি উপ-ইউনিটের মধ্যে ‘বি১’ ইউনিটে আসন রয়েছে ১২৫টি ও ‘ডি১’ ইউনিটে ৩০টি আসন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: চবি
লিংক সফলভাবে কপি হয়েছে!