ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাছের সঙ্গে অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল মাদরাসাশিক্ষকের

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২০, ২৯ জুলাই ২০২২
গাছের সঙ্গে অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল মাদরাসাশিক্ষকের
দুর্ঘটনাকবলিত অটোরিকশা। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে অটোরিকশার ধাক্কায় মুফতি মনিরুল ইসলাম নামে এক মাদরাসাশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

শুক্রবার সকাল ১১টার দিকে ধানগড়া-ব্রহ্মগাছা আঞ্চলিক সড়কের কয়ড়া শিমুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তিনি সদর উপজেলার রতনকান্দি ইউপির হরিনারায়নপুর গ্রামের বাসিন্দা ও বেলকুচি উপজেলার টেংরাখালি মাদরাসার শিক্ষক ছিলেন।  

রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ওয়াসিম আহমেদ জানান, শিক্ষক মনিরুলসহ কয়েকজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা ধানগড়ার দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি রাস্তার পাশের গাছে সঙ্গে ধাক্কা খায়।  এতে ঘটনাস্থলেই মারা যান মনিরুল। দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটিও। 

Advertisement

এ সময় আহত হয়েছেন অটোরিকশার আরো তিন যাত্রী। তাদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!