ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ৫

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৬, ২৯ জুলাই ২০২২
বগুড়ায় ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ৫
গাঁজাসহ গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ায় পৃথক মাদকবিরোধী অভিযানে ১১ কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শুক্রবার দুপুরে তাদেরকে মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল গ্রামের জাহাঙ্গীর আলম, সদর উপজেলার বারপুর মধ্যপাড়া এলাকার হেলেনা বেগম, নন্দীগ্রাম উপজেলার বিরজুল উত্তরপাড়া গ্রামের বাসিন্দা নাসির মন্ডল, শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর চকপাড়া গ্রামের মিন্টু হোসেন ও কুমিল্লার কোতোয়ালি থানার দৌলতপুর পশ্চিমপাড়া গ্রামের সেলিনা বেগম।

Advertisement

তাদের মধ্যে শুক্রবার সকালে বগুড়া সদর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ছিলিমপুর এলাকা থেকে সাত কেজি গাঁজাসহ সেলিনা বেগমকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে এক কেজি গাঁজাসহ মিন্টু হোসেনকে গ্রেফতার করা হয়। এর আগে, ঐদিন রাত সাড়ে ৮টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ধর্মগ্রাম দক্ষিণপাড়ায় অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ নাসির মন্ডলকে গ্রেফতার করা হয়।

এছাড়া বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে বগুড়া সদরের মাটিডালি এলাকা থেকে দেড় কেজি গাঁজাসহ জাহাঙ্গীর আলম ও হেলেনা বেগমকে গ্রেফতার করা হয়।

এ তথ্য নিশ্চিত করে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ জানান, গাঁজাসহ গ্রেফতারকৃত সবাই মাদক ব্যবসায়ী। মাদক মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!