ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ইয়াবা-গাঁজা-ফেনসিডিলসহ গ্রেফতার ১১

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১২, ২৮ জুলাই ২০২২
বগুড়ায় ইয়াবা-গাঁজা-ফেনসিডিলসহ গ্রেফতার ১১
প্রতীকী ছবি

বগুড়ায় পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ ১১ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেফতারকৃত সবাই মাদক ব্যবসায়ী।

বুধবার দিবাগত রাত ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ।

এতে বলা হয়, বুধবার রাত পৌনে আটটার দিকে বগুড়ার সোনাতলা উপজেলার বিটলপীর সাহেবের তিনমাথা মোড় থেকে দেড় কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন- গাইবান্ধার সাঘটা উপজেলার অনন্তপুর মধ্যপাড়া গ্রামের জয়নাল আবেদিন, গোবিন্দগঞ্জ উপজেলার হরিনাথপুর নয়াপাড়া গ্রামের মোনারুল ইসলাম ও হরিনাথপুর উত্তরপাড়া গ্রামের আব্দুর রউফ রিপন।

Advertisement

একইদিন সকাল সাড়ে আটটার দিকে বগুড়া সদর উপজেলার আমতলা মোড় এলাকা থেকে চার কেজি গাঁজাসহ আরো দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন- লালমনিরহাট হাতিবান্ধা উপজেলার বনচৌকি গ্রামের মোছা. নূর বানু বেগম এবং বগুড়া কাহালু উপজেলার দুর্গাপুর দেওগ্রামের বাসিন্দা হামিদা বেগম।

বুধবার বিকেল পাঁচটার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ মোফাজ্জল হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি বগুড়া সোনাতলা উপজেলার পশ্চিম টেকানি গ্রামের বাসিন্দা।

এদিন বিকেলে আরেক অভিযানে বগুড়া সদরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকা থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ শারমিন নাহার কেয়া নামে এক নারীকে গ্রেফতার করা হয়।

এছাড়া বুধবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলার লোকনাথপাড়া গ্রাম থেকে ফেনসিডিলসহ জুয়েল প্রামাণিক নামে একজনকে গ্রেফতার করা হয়। জুয়েল ঐ উপজেলার আটাশি গ্রামের বাসিন্দা।

এর আগে, বুধবার দুপুরে মাদক মামলায় তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া সোনাতলা উপজেলার পূর্বতেকানী মুশারপাড়া গ্রাম থেকে চার কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন- বগুড়ার সারিয়াকান্দি উপজেলার শিমুলতাইড় গ্রামের মোমিন ভূইয়া, গাইবান্ধার সাঘাটা উপজেলার বসন্তেরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম ও একই উপজেলার মাহমুদপুর গ্রামের মাসুদ রানা।

জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃত সবাই মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ইয়াবা বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!