[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে সাড়ে ৪ কেজি গাঁজাসহ আটক ৪
গাঁজাসহ আটককৃতরা
সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে সাড়ে ৪ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ভুইয়াগাড়ী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন কুড়িগ্রামের পুর্বফুলমতি গ্রামের আজগার আলী (৩৫), একই জেলার নতুন রেলওয়ে স্টেশন এলাকার মোছা. কলি আক্তার (২২), সিরাজগঞ্জের তাড়াশ উত্তর ওয়াবদা বাঁধ এলাকার আ. মজিদ (৩৯) ও এনামুল হক (২৩)।
মঙ্গলবার (২৬ জুলাই) বেলা ১১টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -১২’র হেডকোয়ার্টারের মেজর (মিডিয়া অফিসার) এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
.png)
ওই র্যাব কর্মকর্তা জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে ভুইয়াগাড়ী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৪ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, দীর্ঘদিন ধরে তারা আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য কেনাবেচা করে আসছে। তাদের বিরুদ্ধে মামলা করে উদ্ধারকৃত আলামতসহ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!