[ দেশজুড়ে ]
টাঙ্গাইলে ৮ লাখ টাকার গাঁজাসহ আটক ৩
গাঁজাসহ আটককৃতরা
টাঙ্গাইলের সখীপুর উপজেলার তক্তারচালা গ্রামে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৭ জুন) রাতে তাদের আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে শনিবার সখীপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তারা হলেন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. রাইসুল ইসলাম, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাটুভাঙ্গা চিতেশ্বরী গ্রামের মো. বাছেদ খানের ছেলে মো. উজ্জল খান ও শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সন্যাসী ভিটা গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে মো. নয়ন হোসেন।
শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ) অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন।
.png)
তিনি জানান, ডিবি দক্ষিণের একটি দল সখীপুর উপজেলার তক্তারচালা গ্রামে অভিযান চালায়। অভিযানে ৪০ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাসসহ ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!