ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুরাদনগরে মাদক বিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ আটক ৪

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৪, ৬ মার্চ ২০২১
মুরাদনগরে মাদক বিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ আটক ৪
মুরাদনগরে মাদক বিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ আটক ৪

কুমিল্লার মুরাদনগরে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজাসহ চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার নবীপুর পূর্ব ইউপির বাখরনগর ও নবীপুর পশ্চিম ইউপির নবীপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, বাখরনগর গ্রামের মোহন মিয়ার ছেলে মালু মিয়া, একই গ্রামের মনু মিয়ার ছেলে ইউনুস মিয়া, নবীপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে সালাউদ্দিন ও একই গ্রামের আবু তাহেরের ছেলে এরশাদ মিয়া।

থানা সূত্রে জানা যায়, মুরাদনগর থানার এসআই হামিদুল ইসলাম তার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তেতে শুক্রবার রাতে বাখরনগর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৫শ গ্রাম গাঁজাসহ মালু মিয়া ও ইউনুস মিয়াকে আটক করে। পরে রাত ১১টা ৩০মিনিটের সময় নবীপুর উজির মোহাম্মদ হাজী বাড়ি এলাকায় একইভাবে অভিযান পরিচালনা করে প্রায় ৪শ গ্রাম গাঁজাসহ সালাউদ্দিন ও এরশাদকে আটক করা হয়।

Advertisement

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি মো. সাদেকুর রহমান জানান, তার নির্দেশনায় এসআই হামিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটকের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!