ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে আট লাখ টাকার গাঁজাসহ আটক ১

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৪, ১১ এপ্রিল ২০২১
ফেনীতে আট লাখ টাকার গাঁজাসহ আটক ১
উদ্ধারকৃত গাঁজা ও আটক মাদক ব্যবসায়ী

ফেনীর মহিপাল থেকে ৪৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। এ সময় একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার দাম আনুমানিক সাত লাখ ৮৪ হাজার টাকা।

আটক মো. আলমগীর হোসেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুরের আব্দুল কুদ্দুসের ছেলে। রোববার ভোরে তাকে আটক করা হয়েছে।

র‌্যাব-৭, ফেনী সিপিসির ভারপ্রাপ্ত অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, প্রাইভেটকারে গাঁজা নিয়ে এক মাদক ব্যবসায়ী কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ফেনীর মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে র‍্যাব। পরে ওই প্রাইভেটকারকে থামার সংকেত দিলে চালক দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। ওই সময় ধাওয়া করে প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে প্রাইভেটকারের পেছনের সিটে বিশেষ কায়দায় রাখা ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Advertisement

এএসপি জুনায়েদ আরো জানান, উদ্ধারকৃত মাদক ও প্রাইভেটকারশ আটক মাদক ব্যবসায়ীকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!