[ দেশজুড়ে ]
ম্যাজিস্ট্রেট দেখেই কনে রেখে চম্পট দিলেন বর
ছবি: সংগৃহীত
যশোরের চৌগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস। এ সময় এক কিশোরী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পান। প্রশাসনের গাড়ি দেখেই বিয়ে বাড়ি থেকে পালিয়ে যান বরসহ তার সঙ্গীরা।
শুক্রবার চৌগাছা উপজেলার আন্দুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার দুপুরে আন্দুলিয়া গ্রামে এক কিশোরীর বিয়ের আয়োজন করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস পুলিশের একটি টিম নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করেন। তিনি কনের পরিবারকে সতর্ক করে মেয়ের বিয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে একটি মুচলেকা নেন।
.png)
ঐ কিশোরীর বাবা প্রবাসে থাকায় তার নানা লিয়াকত আলী এ বিয়ের আয়োজন করেন। বাল্যবিয়ে আয়োজন করায় তাকে ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!