ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেন দুর্ঘটনা : গেটম্যান সাদ্দামের নামে মামলা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৩, ৩০ জুলাই ২০২২
ট্রেন দুর্ঘটনা : গেটম্যান সাদ্দামের নামে মামলা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হওয়ার ঘটনায় গেটম্যান সাদ্দামকে আসামি করে মামলা করা হয়েছে।

শনিবার ভোরে মামলাটি করেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এসআই জহিরুল ইসলাম। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এসআই জহিরুল ইসলাম বলেন, মিরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস দুর্ঘটনায় ১১ জন নিহত হওয়ার পর একটি মামলা করা হয়েছে। দায়িত্ব অবহেলাজনিত হত্যার অভিযোগে মামলাটি করা হয়েছে। 

শুক্রবার দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হন। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন।

তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গেটম্যান সাদ্দামকে আটক করে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!