শুক্রবার রাতে পৌর শহরের পীরডাঙ্গী কবরস্থানে এ ঘটনা ঘটে।
কবরস্থানে মাটি দিতে আসা জাহাঙ্গীর হোসেন বলেন, আমার নানি শাশুড়িকে দাফন করতে কবরস্থানে এসেছিলেম। দাফন সম্পন্ন করে যাওয়ার সময় একসঙ্গে অনেকগুলো কাপড় পড়ে থাকতে দেখি। আমি একটু ভয় পেয়েছিলাম। পরে কয়েকজনকে ডাকি।
.png)
তিনি আরো বলেন, সবাইকে নিয়ে কাছাকাছি গিয়ে দেখি সেখানে অনেকগুলো পোশাক পড়ে আছে এবং কবরগুলোর বেড়া ভাঙা। পরে ভেতরে গিয়ে দেখি ১৯টি কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে আমি কবরস্থান পরিদর্শন করছি। পরে বিস্তারিত বলা যাবে।