ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাতের আঁধারে কবর খুঁড়ে ৯ কঙ্কাল চুরি

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০০, ৩ জুন ২০২২
রাতের আঁধারে কবর খুঁড়ে ৯ কঙ্কাল চুরি
ফাইল ছবি

ফরিদপুরের ভাঙ্গায় একটি কবরস্থান থেকে নয়টি কঙ্কাল চুরি হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার হমিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেল ৩টার দিকে মাধবপুর কবরস্থানে গিয়ে নয়টি কবর খোঁড়া ও ফাঁকা দেখেন গ্রামের কয়েকজন। পরে কাছে গিয়ে ওই কবরে মানুষের দেহের কোনো অস্তিত্ব পাননি। চুরি হওয়া কঙ্কালের মধ্যে দেড় মাস আগে কবর দেওয়া এক নারীর কঙ্কালও রয়েছে।

এ ব্যাপারে মুঠোফোনে কল দিলে রিসিভ না করায় হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোকন মিয়ার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে ইউপি সচিব মো. আকতারুজ্জামানের সঙ্গে কথা হয়।

Advertisement

তিনি বলেন, মাধবপুর কবরস্থানের নয়টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে বলে জানতে পেরেছি। শুক্রবার হওয়ায় এ ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেয়া সম্ভব হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী বলেন, মাধবপুর কবরস্থান থেকে নয়টি কঙ্কাল চুরির কথা পুলিশকে কেউ জানায়নি। বিষয়টি খোঁজ নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!